দক্ষিণ পূর্ব

ছাত্র আন্দোলনের সেই নেতা মাহদীর জামিন

মনির ফয়সাল
প্রকাশ : ৪ জানুয়ারী ২০২৬
পঠিত :
ছাত্র আন্দোলনের সেই নেতা মাহদীর জামিন

দক্ষিণপূর্ব ডেস্ক


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানের জামিন মঞ্জুর করেছেন আদালত।


রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টায় পুলিশ পাহারায় তাকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। সকাল ৯টার দিকে তোলা হয় আদালতে। হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


তবে তাকে কোন মামলায় আদালতে হাজির করা হয়েছে, সে বিষয়ে তিনি জানাতে পারেননি।


পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাহদী হাসানকে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়াতে এবং হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিলে জেলা পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং শনিবার (৩ জানুয়ারি) রাতে তাকে আটক করে।


এ বিষয়ে জানতে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও কেউ রিসিভ করেননি।


এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।