দক্ষিণ পূর্ব

ছুটি শেষে রবিবার খুলছে স্কুল-কলেজ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৬ জুন ২০২৬
পঠিত :
ছুটি শেষে রবিবার খুলছে স্কুল-কলেজ

ছবি : সংগৃহীত

কোরবানির ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার থেকে স্কুল-কলেজে ক্লাস শুরু হচ্ছে।

 

তবে দেশের বিভিন্ন স্তরের মাদ্রাসাগুলোতে ক্লাস শুরু হবে ১৪ জুন থেকে।

 

ঈদের এক সপ্তাহ আগে গত ২১ মে ক্লাস শেষে স্কুল-কলেজে ছুটি শুরু হয়েছিল। ছুটি চলে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটির দিন পড়ায় পাঠদান শুরু হচ্ছে রোববার থেকে। সব মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি পান শিক্ষার্থীরা।

 

অপরদিকে মাদ্রাসাগুলোতে ২১ মে ক্লাস শেষে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি। ফলে মাদ্রাসাগুলোতে ক্লাস শুরু হবে ১৪ জুন থেকে।

 

সব মিলিয়ে ‎মাদ্রাসার শিক্ষার্থীরা ২৩ দিনের অবকাশ পেয়েছেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।