দক্ষিণ পূর্ব

জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা ফেরাতে সমন্বিত মাস্টারপ্ল্যান

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১২:২১ দুপুর
পঠিত : ৫৭
জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা ফেরাতে সমন্বিত মাস্টারপ্ল্যান

ছবি

Degchibarictg

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বিদ্যমান সমস্যাগুলো মোকাবিলায় সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।

সভায় জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে কার্যকর ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়।

এলাকাটিতে স্থায়ীভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনানুগ কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, বিপিএম; সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী; চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএমসহ বিভিন্ন সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।