দক্ষিণ পূর্ব

জনগণ জামায়াতে ইসলামীকে বক্স ভরে ভোট দিবে: আবু নাছের

মনির ফয়সাল
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫
পঠিত :
জনগণ জামায়াতে ইসলামীকে বক্স ভরে ভোট দিবে: আবু নাছের

নিজস্ব প্রতিবেদক


এদেশের আপামর জনগণ জামায়াতে ইসলামীকে বক্স ভরে ভোট দিবে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. আবু নাছের বলেছেন, 'জনগণ এখন কোনো আস্থার জায়গা পাচ্ছে না।  জনগণ বুঝেছে যে ঐক্যবদ্ধ হওয়ার  বিকল্প নেই। আর ঐক্যবদ্ধ হয়ে কোন বক্সে ভোট দিতে হবে তাও তাঁরা নির্ধারণ করে নিয়েছে।'


শনিবার (২৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে চান্দগাঁও থানা জামায়াতের দ্বায়িত্বশীল শিক্ষা বৈঠকে এ মন্তব্য করেন তিনি।


চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে উক্ত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।


এসময় ডা. আবু নাছের বলেন, 'এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখার জন্য জামায়াতে ইসলামী একমাত্র নির্ভরযোগ্য দল। সুতরাং আজ যাকে গাড়ি বহর নিয়ে আনা হচ্ছে, আগামীতে দেশের অবস্থা স্বাভাবিক না হলে কাল আবার তাকেই গাড়ি করে বিদায় করে দিবে।'


প্রধান অতিথির বক্তব্যে মহানগর আমীর মুহাম্মদ  নজরুল ইসলাম বলেন, 'ইনসাফের বাংলাদেশ গড়ার সংগ্রামের প্রতিক শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিরা এখনো গ্রেফতার না হওয়া এবং পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের আদলে পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি করে হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ার অপতৎপরতায় মানুষ উদ্বিগ্ন। অবিলম্বে শহীদ হাদির খুনিদের বিচারের আওতায় আনতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। '


তিনি আরো বলেন, 'যেভাবে নতুন নতুন ইস্যুর জন্ম দিয়ে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে তাতে ২০০৮ সালের আদলে ডিজিটাল কারচুপির নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে। তাই, ভোট গণনা কক্ষসহ নির্বাচনী কার্যক্রমের শতভাগ সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে আনতে হবে। নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত করতে জনগণকে উদ্বুদ্ধ করতে সরকারসহ সকল রাজনৈতিক দলকে ভূমিকা পালন করতে হবে।'


এসময় আরও বক্তব্য রাখেন চান্দগাঁও থানা নায়েবে আমীর অধ্যাপক জসিম উদ্দিন, থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ওমর গণি ও আজাদ চৌধুরী।


এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।