দক্ষিণ পূর্ব

জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময়ের ছবিযুক্ত প্ল্যাকার্ড, আটক-৭

RAFIQ HYDER
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫
পঠিত :
জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময়ের ছবিযুক্ত প্ল্যাকার্ড, আটক-৭
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড বহন করার অভিযোগে সাত যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালে শোভাযাত্রা শুরুর কিছুক্ষণ পরই নগরীর আন্দরকিল্লা এলাকায় এই ঘটনা ঘটে। 

আটকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শোভাযাত্রার আয়োজকরা চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে কিছু যুবককে দেখে পুলিশকে জানায়। এরপর তাদের হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

শোভাযাত্রাটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে লালদীঘি, কোতোয়ালি, নিউ মার্কেট, রাইফেলস ক্লাব, নন্দনকানন এবং চেরাগি মোড় প্রদক্ষিণ করে জে এম সেন হলে গিয়ে শেষ হয়।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।