দক্ষিণ পূর্ব

জলাবদ্ধতায় ডোবা চট্টগ্রামের রেললাইন ৫ ফুট উঁচু করার নির্দেশ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬
পঠিত :
জলাবদ্ধতায় ডোবা চট্টগ্রামের রেললাইন ৫ ফুট উঁচু করার নির্দেশ

ছবি সংগৃহীত

অতিবৃষ্টিতে চট্টগ্রামের জানালীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে যাওয়ার পর ওই অংশ পাঁচ ফুট উঁচু করে পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

গতকাল রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম-কক্সবাজার রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেন।

 

এর আগে টানা বৃষ্টির কারণে গত ৭ জুলাই চট্টগ্রামের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া পর্যন্ত রেলপথ পানিতে ডুবে যায়। এ সময় রেলপথ দেড় থেকে দুই ফুট পর্যন্ত পানির নিচে তলিয়ে যায়। এতে করে কক্সবাজারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাঁচ দিন বন্ধ থাকার পর ১২ জুলাই চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আরএইচ/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।