দক্ষিণ পূর্ব

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

মনির ফয়সাল
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫
পঠিত :
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

দক্ষিণপূর্ব ডেস্ক 


প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে প্রচার করবে। এদিন সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।


এর আগে মঙ্গলবার ভোর ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত বলে উল্লেখ করেন।


অন্যদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। বৈঠকে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে অংশ নিতে ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।


এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।