দক্ষিণ পূর্ব

জাতীয় নাগরিক কমিটির কর্মীরাই পুলিশ দিলো তাদের ২ কর্মীকে

mainulislam
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫
পঠিত :
জাতীয় নাগরিক কমিটির কর্মীরাই পুলিশ দিলো তাদের ২ কর্মীকে
নিজস্ব প্রতিবেদক:


চট্টগ্রামের ইপিজেডে জাতীয় নাগরিক পার্টির পরিচয়ে চাঁদাবাজি করার সময় দুজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে জাতীয় নাগরিক পার্টির কর্মীরাই। 

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে নগরীর ইপিজেড থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতার দুজন হলেন- আবদুল কাদের ইমন (২৬) ও আসাদুজ্জামান রাফি (২৭)। তারা দুজনই জাতীয় নাগরিক কমিটি, ইপিজেড থানা কমিটির সদস্য হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতারুজ্জামান বলেন, ‘জাতীয় নাগরিক কমিটির সদস্য পরিচয়ে কয়েকজন ইপিজেড এলাকার হকারদের কাছ থেকে চাঁদা দাবি করতে যান। পরে স্থানীয় হকাররা মিলে ইমন ও রাফি নামে দুজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতার দুজন জাতীয় নাগরিক কমিটির ইপিজেড থানা কমিটির সদস্য বলে আমাদের জানিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজ এক ফেসবুক পোষ্টে লিখেছেন, নতুন ধারার রাজনীতিতে নিজ দলের ভাই ব্রাদার বলতে কোন কথা নেই। যে অন্যায় করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নিব।  ঘটনাস্থলে ছিলেন মোহাম্মদ শিহাব উদ্দিন ও মো. আসিফ উদ্দিন চৌধুরী। অপরদিকে এই মোহাম্মদ শিহাব উদ্দিন ও আতিকুর রহমান রাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইপিজেড শাখার ফেসবুক পেইজ থেকে লাইভে এসে জানান, তারা দুজনই স্বচ্ছতার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে একসাথে কাজ করে আসছেন। আব্দুল কাদের ইমন ও আটক  আসাদুজ্জামান রাফিও তাদের সহযোদ্ধা। কিন্তুু তাদের কাছে সেনাবাহিনীর পক্ষ থেকেও আব্দুর কাদের ঈমন ও রাফির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ আসে। একপর্যায়ে আমরা রাফিকে জানাই তোমরা যদি ইমনের সাথে কাজ করো তাহলে আমরা তোমাদের সাথে সংস্কারের কোন কাজ করব না। আমরা এককভাবে কাজ করে যাব। কিন্তুু দেখা যায় যে রাফি ইমনের সাথে বরাবরই কাজ করে যায়। পরে আমরা ইপিজেড থানার ওসি কামরুজ্জামান ও ডিসি বদরুল মওলাকে তাদের চাঁদাবাজির বিষয়ে জানাই। কিন্তু কোন প্রমাণ না থাকায় আমরা তাদের বিরুদ্ধে লিখিত কোন অভিযোগ করতে পারিনি। যদিও মৌখিকভাবে অভিযোগ করে এসেছি। গতকাল তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এলে নাগরিক পার্টির কিছু সদস্যই পুলিশের কাছে বিষয়টি ইনফর্ম করে এবং ঘটনাস্থল থেকে রাফিকে আটক করা হয় এবং আব্দুল কাদের এমন পুলিশের কাছে আত্মসমর্পণ করে। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।