দক্ষিণ পূর্ব

‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫’ উপলক্ষে মৎস্য সম্পদ রক্ষায় নৌবাহিনীর প্রতিশ্রুতি

shakhawat sohan
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫
পঠিত :
‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫’ উপলক্ষে মৎস্য সম্পদ রক্ষায় নৌবাহিনীর প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য সম্পদ একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করছে। দেশের বিশাল উপকূলীয় অঞ্চল, নদ-নদী ও সমুদ্রভিত্তিক মৎস্য সম্পদ শুধু খাদ্য নিরাপত্তাই নিশ্চিত করছে না, বরং কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস হিসেবেও ভূমিকা রাখছে।

এই অমূল্য সম্পদকে টেকসইভাবে রক্ষা করতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনী। অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, গভীর সমুদ্র ও অভ্যন্তরীণ নদীপথে নিরবচ্ছিন্ন টহল পরিচালনা এবং সমুদ্রের সার্বিক সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা।

‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫’-এর অঙ্গীকারে নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্র ও মৎস্য সম্পদ রক্ষায় তাদের কার্যক্রম আরও জোরদার করা হবে। নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, মৎস্য সম্পদ শুধু বর্তমান প্রজন্মের নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও সমৃদ্ধির সাথেও জড়িত। তাই দায়িত্বশীলতা, সচেতনতা ও কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে এই সম্পদ সংরক্ষণে অবিচল থাকবে বাংলাদেশ নৌবাহিনী।

এসএস 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।