দক্ষিণপূর্ব ডেস্ক
এবার জামায়াতে ইসলামীর বিষয় নিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন মুফতি হারুন ইজহার। তিনি তার ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন, "আমাদের উপমহাদেশের বুজুর্গ আ'ইম্মায়ে ইলম থেকে বর্তমান আমীরে হেফাজত পর্যন্ত সকলে জামাআতে ইসলামীর সমালোচনা করেছেন নসীহা, ইলম ও তাক্ওয়ার জায়গা থেকে। কোন রাজনৈতিক এজেন্ডা ও মতলববাজি থেকে নয়,বিদ্বেষ থেকেও নয়।
বর্তমানেও কওমি ঘরানার রাজনীতির নিজস্ব স্বকীয়তার জায়গা থেকে জামাআতের নীতিগত বিরোধিতা হতে পারে।
এমনকি বিএনপির সাথে কৌশলগত রাজনৈতিক শরীকানার প্লাটফর্ম থেকেও জামাআতের বিপরীতে কোন নৈতিক বয়ান আসতে পারে।
কিন্তু ক্ষমতার আগামী বোঝাপড়ায় বিএনপির রেজামন্দী হাসিলের শুধুমাত্র পলিটিক্যাল গরজে, এবং কিছুটা আর্থিক ফায়দার বিনিময়ে জামাআতবিদ্বেষী যে সুর বাজানো শুরু করছেন কওমি রাজনৈতিক নেতৃত্বের ছোট একাংশ সেটার ফলাফল মঙ্গলজনক নয়।
বিরোধিতা হতেই পারে, কিন্তু তার ভিত্তি হতে হবে নৈতিক, অনৈতিক নয়।
জামাআত যে নানান ভুলগুলো করছে বিজাতীয় সমর্থনের আশায়, একই ভুল করছেন নতুন রাজনৈতিক মেরুকরণে হঠাৎ জামাআত বিরোধী হয়ে যাওয়া আমাদের কিছু কওমি ব্রাদারান। এমনটাতে আকাবেরদের নীতির ছাপ নেই। মাফ করবেন ব্রাদরান!"
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।