বান্দরবান প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার উদ্যোগ মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) লামা উপজেলার জেলা পরিষদ হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর লামা উপজেলা আমির কাজী মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মো. শোয়াইবের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বান্দরবান জেলার আমির এস এম আবদুচ ছালাম আজাদ। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও জেলা পরিষদ সদস্য এড. মোহাম্মদ আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক আহমদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলার আমির বলেন, আগে সংস্কার পরে নির্বাচন, যারা নির্বাচন নির্বাচন করে লাফাচ্ছে তারা বস্তুত আওয়ামী লীগকে পরোক্ষভাবে পুনর্বাসনের ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, পতিত আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে সেই ২০০৯ সালের পিলখানার ঘটনাগুলো থেকে শুরু করে ২০১৩ সালে শাপলা চত্বরে যে নির্মমভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে এবং সর্বশেষ জুলাই বিপ্লবে যে দুই হাজার তরতাজা প্রাণ কেড়ে নিয়েছে এগুলোর বিচার সম্পাদন না হওয়া পর্যন্ত নির্বাচন করার কোন সুযোগ নেই।
এস এম আবদুচ ছালাম বলেন, আমরা যদি এই গুলোর বিচার সম্পাদনের আগে নির্বাচন দেওয়ার চেষ্টা করি তাহলে মনে রাখতে হবে আমরা জুলাই বিপ্লবের সেই শহীদের আত্মার সাথে বেইমানি করছি।
জেলা আমির বলেন, আগামী স্থানীয় ও জাতীয় নির্বাচনে সৎ ও আল্লাহ ভীরু লোকদের নির্বাচিত করার আহ্বান জানান।
সর্বশেষ তিনি বলেন, ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে প্রতরণা না করতে। এছাড়া রোজার তাৎপর্য শিক্ষা নিয়ে আলোচনা করেন তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।