দক্ষিণ পূর্ব

জামায়াত এমপি নজরুল ইসলামের সেই ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেলো

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ০৭:০৩ সকাল
পঠিত : ৫
জামায়াত এমপি নজরুল ইসলামের সেই ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেলো

ছবি সংগৃহীত

Degchibarictg

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিও প্রসঙ্গে লিখিত বক্তব্য দিয়েছেন তিনি। এতে তিনি দাবি করেছেন, ভিডিওতে থাকা মরিয়ম বেগম তার দ্বিতীয় স্ত্রী এবং পুরো ঘটনাটি একটি পরিকল্পিত ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অংশ।

 

লিখিত বিবৃতিতে নজরুল ইসলাম জানান, ঘটনাটি গত ১৩ জুলাই মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক কার্যালয়ে ঘটে। সেদিন তিনি তার প্রথম স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং গাড়িচালক ওবায়দুল্লাহকে সঙ্গে নিয়ে ওই কার্যালয়ে যান। সেখানে তারা প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন।

 

তার দাবি, ওই সময় চালক ওবায়দুল্লাহ পরিকল্পিতভাবে ৬ থেকে ৭ জন অপরিচিত ব্যক্তিকে কার্যালয়ে প্রবেশের সুযোগ করে দেন। পরে তারা কক্ষে ঢুকে পরিচয় জানতে চাওয়ার পাশাপাশি নানা ধরনের হেনস্তা করেন। একপর্যায়ে সবাইকে নিচে একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তাৎক্ষণিকভাবে কিছু টাকা দেওয়ার পর তারা সেখান থেকে বেরিয়ে আসেন।

 

বিবৃতিতে আরও বলা হয়, পরে তিনি জানতে পারেন, পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন তার গাড়িচালক ওবায়দুল্লাহ, যিনি তার দ্বিতীয় স্ত্রীর মামা। মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর দুলাভাইয়ের পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

 

নজরুল ইসলামের অভিযোগ, ঘটনার দিন রাত ১০টার দিকে চালক ওবায়দুল্লাহ তার কাছে ৫ লাখ টাকা এবং মাসুম বিল্লাহর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি অনুযায়ী টাকা না দিলে অফিসের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।

 

তিনি আরও দাবি করেন, চাঁদা না পেয়ে চালক অফিসের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এটি তার ও তার স্ত্রীর চরিত্র হননের উদ্দেশ্যে করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

গাজী নজরুল ইসলাম এ ঘটনাকে একটি গভীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে চালক ওবায়দুল্লাহসহ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

প্রসঙ্গত,এ ঘটনায় গাজী নজরুল ইসলামের লিখিত বক্তব্য পাওয়া গেছে। তবে তার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আর এইচ 

 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।