ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, জামায়াত শিবির আমাকে ভয় পায়। নইলে আমাকে ঠেকাতে তারা কেন উঠে পড়ে লাগল। আদালতে একের পর এক ভুয়া মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। আমার কাছে টাকা পাবে ব্যাংক অথচ মাথা ব্যাথা জামায়াতের। তারা জানে আমি মাঠে থাকলে তারা ভেসে যাবে। এজন্য আমাকে সরাতে তারা নানা ফন্দি এঁটেছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবে না। মাননীয় আদালত আমার পক্ষে রায় দিয়েছে। আদালত বলেছেন, আমি ঋণ খেলাপি নই। সবাইকে বলতে চাই আমি ঋণ গ্রহিতা, ঋণ খেলাপি নই।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি উপজেলা কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম আগমন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরওয়ার আলমগীর বলেন, জামায়াত শিবির সবসময় ধর্মের কথা বলে অথচ প্রতি মুহূর্তে শিরক করে যাচ্ছে। ধর্মবিরোধী কাজ করছে, কথা বলছে তারা।
তিনি বলেন, তারেক রহমান বাংলাদেের প্রাণস্পন্দন। তিনি মাটি ও মানুষের নেতা। এই নেতা আগামি দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশে ধানের শীষের জোয়ার এসেছে। এ জোয়ারে স্বাধীনতা বিরোধীরা ভেসে যাবে। দেশের মানুষ ধর্ম ব্যবসায়ী, বেহেস্তের টিকিট বিক্রিকারিদের পছন্দ করে না। ভোটেও তাদের প্রত্যাখ্যান করবে দেশের মানুষ। নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসন তারেক রহমান উপহার পাবেন ইনশাআল্লাহ। এট হবে স্মরণকলের বৃহত্তম জনসভা। জনসমুদ্রে পরিণত হবে চট্টগ্রাম।
ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন প্রবীণ নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, নাজিম উদ্দীন বাচ্চু, হাসানুল কবির, গাজী আমান উল্লাহ, আজম খান,নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিন্স ওমর ফারুক, সেক্রেটারী আরফাত তোষার, ফটিকছড়ি যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, সেক্রেটারী সাইফুল হায়দার রাসেল, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিন উদ্দিন মেসি, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মুন্না, এম এ মাহফুজ, ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের সভাপতি মো.একরামসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।