দক্ষিণ পূর্ব

জামিন পেলেন আওয়ামী লীগের সাবেক আলোচিত এমপি বদি

মনির ফয়সাল
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
জামিন পেলেন আওয়ামী লীগের সাবেক আলোচিত এমপি বদি

ছবি: সংগৃহীত

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি ছয় মাসের জামিন পেয়েছেন। একই সঙ্গে তার ওপর প্রদত্ত জরিমানা স্থগিত করা হয়েছে।

 

নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে বদির করা আপিলটি শুনানির জন্য গ্রহণ করে বুধবার হাইকোর্টের একক বেঞ্চ, বিচারপতি মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বে, এই আদেশ দেন।

 

বদির আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা জানান, আদালতের এই আদেশের ফলে তার মুক্তিতে কোনো আইনি বাধা নেই।

 

অন্যদিকে, দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, যে ধারায় এমপি বদিকে খালাস দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে তারা আপিল করবেন।

 

আদালতে আপিলকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব আলী, এবং দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

 

এর আগে, ২ নভেম্বর, নিম্ন আদালত সম্পদের তথ্য গোপনের অভিযোগে কক্সবাজার-৪ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়, যা না দিলে আরও তিন মাসের কারাদণ্ড কার্যকর হবে। তবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছিল।
 


জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে এমপি বদির বিরুদ্ধে মামলাটি করে দুদক। গত বছরের ৭ মে দুদক এই মামলায় অভিযোগপত্র দেয়। গত বছরের ৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়।

 

এর আগে, ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে জুলাই–আগস্টে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে হত্যা ও হত্যাচেষ্টার মামলা করা হয়।

 

জুলাই–আগস্টের সহিংসতা ও হত্যাযজ্ঞের ঘটনায় দেশজুড়ে একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় রাজনৈতিক নেতা-কর্মীসহ অনেককে আসামি করা হয়েছে। আবদুর রহমান বদিকে ওই সময়ের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছিল।

 

হাইকোর্টের জামিন আদেশের ফলে কারাগারে থাকা আবদুর রহমান বদির মুক্তিতে আর বাধা রইল না। তবে মামলার বিচারিক কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।