দক্ষিণ পূর্ব

জাল টাকায় প্রতারিত সেই রইস উদ্দিনকে ওমরাহ হজে পাঠালেন অপু

shakhawat sohan
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫
পঠিত :
জাল টাকায় প্রতারিত সেই রইস উদ্দিনকে ওমরাহ  হজে পাঠালেন অপু
বিনোদন ডেস্ক

জাল টাকায় প্রতারিত হয়ে দেশজুড়ে আলোচনায় আসা গরু বিক্রেতা রইস উদ্দিনকে পবিত্র ওমরাহ হজে পাঠিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের এই বৃদ্ধ গত ঈদুল আজহার আগে উত্তরার দিয়াবাড়ী হাটে নিজের লালন-পালন করা গরু বিক্রি করতে গিয়ে ১ লাখ ২১ হাজার টাকার জাল নোটে প্রতারিত হন।

তার কান্না ও অসহায়তার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর মানবিক উদ্যোগের অংশ হিসেবে অপু বিশ্বাস রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং ওমরাহ পালনে সহায়তার প্রতিশ্রুতি দেন।

অবশেষে, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শক্রমে অপু বিশ্বাস রইস উদ্দিনের ওমরাহর সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন। বৃহস্পতিবার ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা দেন।

রওনার আগে রইস উদ্দিন বলেন, অপু বিশ্বাস আমাকে ওমরাহ করাচ্ছেন। তিনি কথা রেখেছেন।

অপু বিশ্বাস বলেন, তিনি আমার বাবার বয়সী। আমি চাই, তিনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।