দক্ষিণ পূর্ব

জিয়াউর রহমানকে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতার কটুক্তি, চবি রেজিস্ট্রারকে অভিযোগ ছাত্রদলের

ইমাম উদ্দিন
ইমাম উদ্দিন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১১:১৪ দুপুর
পঠিত : ২৮
জিয়াউর রহমানকে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতার কটুক্তি, চবি রেজিস্ট্রারকে অভিযোগ ছাত্রদলের
Degchibarictg

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা মনসুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়ার কাছে অভিযুক্ত মনসুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন চবি ছাত্রদলের নেতারা।


এসময় উপস্থিত ছিলেন চবি ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন এবং সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানসহ ছাত্রদলের নেতৃবৃন্দ। 


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি এবং কুলাঙ্গার বলে মন্তব্য করে প্রাণিবিদ্যা বিভাগের গ্রন্থাগার সহকারী এবং চবি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মনছুর আলী। মনছুর আলী সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। 


অভিযুক্ত মনছুরসহ চবির বিভিন্ন পদে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য চবি রেজিস্ট্রারের কাছে আবেদন জানান নেতারা।


চবি ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, "আমরা চাই এই ক্যাম্পাস নিরাপদ থাকুক, কিন্তু চবি প্রশাসনে যখন স্বৈরাচারের দোসররা বসে থাকে তখন ত সেটা মানা যায় না। স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে চবি প্রশাসনকে, আর যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা বসে থাকব না


চবি ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান বলেন, "মনছুরের বিরুদ্ধে আমরা রেজিস্ট্রারের কাছে অভিযোগ জানিয়েছি, তার কি করে সাহস হয় সে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করে? তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।"


তিনি আরও বলেন, "চবি রেজিস্ট্রার তিনি নিজে স্বৈরাচারের দোসরদের আশ্রয় দিচ্ছেন, আমরা উনাকেও সাবধান করে দিয়েছি।"


ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।