দক্ষিণ পূর্ব

শেখ মুজিব যেখানে ব্যর্থ, সেখানে সফল জিয়াউর রহমান: সরওয়ার আলমগীর

sathi
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫
পঠিত :
শেখ মুজিব যেখানে ব্যর্থ, সেখানে সফল জিয়াউর রহমান: সরওয়ার আলমগীর
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছোন, ১৯৭১সালে শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ হয়েছিল সেখানে স্বাধীনতার ঘোষনা দিয়ে সফল হয়েছেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান। ফলে এদেশ স্বাধীনতা লাভ করে। পৃথিবী পেয়েছিল একটি স্বাধীন মানচিত্র। পরবর্তীতে তিনি জনতার সমর্থনে ক্ষমতায় অধিষ্ট হয়ে আধুনিক বাংলাদেশ বির্নিমাণে কাজ করেছিলেন। কিন্তু একটি গোষ্টি তাকে হত্যা করে চেয়েছিল বাংলার বুক থেকে জিয়া নামটি মুছে দিতে। কিন্তু এ দেশের শান্তি প্রিয় জনতা বেগম খালেদা জিয়াকে ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসেন। তিনি কখনো দেশ নিয়ে ষড়যন্ত্রে আপোষ করেননি। এজন্যই এ দেশের মানুষ তাকে আপোষহীন নেত্রী বলেন। 
বুধবার (২৬ মার্চ) তিনি ফটিকছড়ি নিজ বাড়িতে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, বিশিষ্ট জন, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আলেম ওলামা ও এতিমদের সম্মানে তিনি নিজ বাড়িতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।

এসময় সরোয়ার আলমগীর বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ক’দিন আগে আমরা দেখেছি সংস্কার ও নির্বাচনকে যেমন মুখোমুখি করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে। এর পেছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। তবে দেশপ্রেমিক জনগণ যদি সচেতন ও সতর্ক থাকে, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবো।
সরওয়ার আলমগীর আরও বলেন, কোন দেশী-বিদেশী ষড়যন্ত্র সফল হবে না। অচিরে নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমে এ দেশের জনগণ দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উপহার দেবে। 
তিনি বলেন, ৫ আগস্টের পর প্রশাসনের আশেপাশে অদৃশ্যের মতো আ.লীগের দোসরা ঘোরাঘুরি করছে। তাই তাদের গ্রেফতার দাবী জানাচ্ছি। স্বাধীনতা পরবর্তী যারা অতীতে আ.লীগের সাথে আঁতাত করেছিল তারা আবারও স্বপ্ন দেখছেন। তাদের স্বপ্ন কখনো এ দেশের জনগন মেনে নেবে না। 

তিনি বলেন, ফটিকছড়ির মাটি ও মানুষ হচ্ছে আমার অক্সিজেন। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে সক্ষম নই, তেমনি এই এলাকার মানুষ ছাড়া আমিও অস্তিত্বহীন। তাদের সুখে দূঃখে অতীতেও ছিলাম, ভবিষ্যতে থাকব, ইনশাআল্লাহ। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা এবং স্মার্ট ফটিকছড়ি বির্নিমাণে সকল ফটিকছড়িবাসীর দোয়া কামনা করেন।  


ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বদিউল আলম তালুকদার, মহিন উদ্দিন আজম তালুকদার, আবু আজম তালুকদার, মুনসুর আলম চৌধুরী, ডা. নাজিম উদ্দীন, এস এম ইউসুফ, আলা উদ্দীন, খালেদ বাবুল, এস এম শফিউল আলম,  নাছির উদ্দীন, নুরুল হুদা, মুক্তিযোদ্ধা শফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী,  বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল চৌধুরী, মিঞা মোশারাফুল আনোয়ার চৌধুরী, হাসানুল কবির, মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজ প্রমূখ। ইফতার মাহফিলে ৫ হাজার মানুষ অংশ নেন। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।