শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) রাতে নগরীর বার্মা কলোনিতে এই আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও নগরের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম সাইফ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাইফুল ইসলাম সাইফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ ও কর্মময় জীবন থেকে নতুন প্রজন্মের শিক্ষা গ্রহণ করা উচিত।
তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন সম্ভব। রাজনৈতিক অঙ্গনে শৃঙ্খলা, আত্মত্যাগ ও দায়িত্বশীলতার চর্চা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খতমে কোরআন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও স্থানীয়দের অংশগ্রহণে মেজবান অনুষ্ঠিত হয়।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।