দক্ষিণ পূর্ব

জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে হাল ধরেছেন: সরওয়ার আলমগীর

মনির ফয়সাল
প্রকাশ : ৪ ডিসেম্বর ২০২৫
পঠিত :
জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে হাল ধরেছেন: সরওয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন অথচ খালেদ জিয়া দেশ ছেড়ে যাননি, এই জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে হাল ধরেছেন।

বৃহস্পতিবার  (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ির সুয়াবিলে বেগম খালেদা জিয়া আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল তিনি এ কথা বলেন।  পরে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করেন।

দোয়া মাহফিলের পূর্বে প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এ দেশকে উচ্চ শিখরে নিয়ে গিয়েছেন। তিনি বাংলার মানুষের মনের কোঠায় স্থান করে নিয়েছে । আজ তাঁর সহধর্মনী, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চাচ্ছি ।

তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক প্রধানমন্ত্রী হলে ফটিকছড়ির গ্যাস ফটিকছড়িতে বন্টন করা হবে, কাঙ্ক্ষিত উন্নয়ন করা হবে, এ অঞ্চলে শিল্প জোন করা হবে।

সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি এয়াকুব শহিদের সভাপতিত্বে ও যুবদল নেতা আমান উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌর বিএনপি নেতা নাছির উদ্দীন, নাছির উদ্দীন বিপ্লব, খালেদ বাবুল, আজম খান, মো. এমদাদ,  মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, সাবেক কমিশনার আমান উল্লাহ, হাসানুল কবির, মালেক মেম্বার, শামসুল আলম, ইউনুস সওদাগর, আবুল কাশেম, কবির সওদাগর, মো. এরশাদ, মো. মুছা, ডা. মো. বেলাল,  নুরুল  আলম, ইউসুফ আলী, মো.কাউছার, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, মো. তারেক, মো. কদ্দুস,  রক্সি ঘোষসহ বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।