দক্ষিণ পূর্ব

জিয়া মঞ্চ ফটিকছড়ি উপজেলা শাখার কমিটি গঠন

sathi
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫
পঠিত :
জিয়া মঞ্চ ফটিকছড়ি উপজেলা শাখার কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক:

জিয়া মঞ্চ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে নগরের মুরাদপুরের একটি হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।সভায় সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা করা হয়। এতে সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে মত দেন সকলে।পরে মোঃ অহিদুল আলমকে আহবায়ক ও ও মঈনুল ইসলাম রুবেলকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, নতুন কমিটি  ও সংগঠনের নেতাকর্মীরা জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে, ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।

 জিয়া মঞ্চ উত্তর জেলা কমিটির সহ-সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন  উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মো: এজলাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।