নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন জুনিয়র ব্লাড ফাউন্ডেশন উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে পঞ্চম বর্ষপূর্তি ও ষষ্ঠ বর্ষে পদার্পণ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়, যা সদস্য ও অতিথিদের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় দিনে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জিয়াউল হক খন্দকার, এক্টিভ/লাইফ মেম্বার, রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (চট্টগ্রাম আপটাউন, ডিস্ট্রিক্ট-৩২৮২) এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সক্রিয় সদস্য।
বিশেষ অতিথি ছিলেন— আবদুল্লাহ আল মাহমুদ, প্রতিষ্ঠাতা পরিচালক, জুনিয়র ব্লাড ফাউন্ডেশন; তাসনোভা খানম মিম, প্রতিষ্ঠাতা সদস্য; মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক, ব্লাড এইড; অ্যাডভোকেট মোহাম্মদ ফোরকান, সমাজসেবী; মোহাম্মদ ইকবাল হাওলাদার এবং জিন্নাত আরা বেগম, ইনচার্জ, অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম জোন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং সঞ্চালনা করেন অর্থ সম্পাদক খাদিজাতুল কোবরা নিশাত। কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনের মূল আকর্ষণ ছিল কেক কাটা ও আলোচনা সভা।
অনুষ্ঠানে বেস্ট ভলেন্টিয়ার সম্মাননা পান সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওসমান গনি এবং দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম নাহিম। এ ছাড়া সর্বোচ্চ রক্তদাতা হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয় যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ গিয়াস উদ্দিনকে, যিনি নিয়মিত রক্তদান করে অসংখ্য মানুষের জীবন রক্ষায় অবদান রেখেছেন।
অনুষ্ঠানে— শাবনাজ আক্তার সুমি, মো. ইমন, সোনিয়া আকতার, তোহেরা, প্রান্ত দাস, মো. ফয়সাল, মোহাম্মদ রণবীরসহ সংগঠনের অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুনিয়র ব্লাড ফাউন্ডেশন সবসময় মানবতার পাশে ছিল এবং থাকবে। বর্ষপূর্তির এ আয়োজন আমাদের পথচলাকে আরও দৃঢ় করেছে। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে মানবিক কর্মকাণ্ডে যুক্ত হতে চাই এবং সমাজের প্রতিটি প্রয়োজনে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
দিনব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একতা, অনুপ্রেরণা ও মানবিকতার নতুন অঙ্গীকারে উজ্জীবিত হন সংগঠনের সদস্য ও অতিথিরা।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।