দক্ষিণ পূর্ব

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ আগস্ট ২০২৬
পঠিত :
জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

 

বুধবার (৫ আগস্ট) সকালে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

 

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপস্থিত কর্মকর্তারা জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি জাতির জন্য তাঁদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।