দক্ষিণ পূর্ব

জুলাই যুদ্ধসহ সকল শহীদের স্বপ্ন পূরণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করুন : শামসুজ্জামান হেলালী

RAFIQ HYDER
প্রকাশ : ২৪ জানুয়ারী ২০২৬
পঠিত :
জুলাই যুদ্ধসহ সকল শহীদের স্বপ্ন পূরণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করুন : শামসুজ্জামান হেলালী
 নিজস্ব প্রতিবেদক;

 চট্টগ্রাম-১০ আসনের জামায়েত মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী  বলেন, জুলাই যুদ্ধসহ সকল শহীদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। শহীদদের স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।

আজ শনিবার সকাল ১০টায়  চট্টগ্রাম-১০ আসনের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণাকালে একথা বলেন। 

তিনি বলেন, এ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই চেতনা বাস্তবায়নের দায়িত্ব আজ আমাদের কাঁধে। জনগণের ভোটের মাধ্যমে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

গণসংযোগে শামসুজ্জামান হেলালী আরও বলেন, চট্টগ্রাম-১০ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। হালিশহরসহ এই এলাকার নাগরিক সুবিধা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জনগণের শক্তিকে কাজে লাগাতে হবে। তিনি এলাকার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসী গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।

গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 
আরএইচ/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।