দক্ষিণ পূর্ব

জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬
পঠিত :
জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

ছবি

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

 

শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। উপস্থিত কর্মকর্তারা মহান জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

এ সময় পুলিশ সুপার বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

 

তিনি দেশের শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয়ও পুনর্ব্যক্ত করেন।

 

আরএইচ/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।