দক্ষিণ পূর্ব

জুলাই সনদে জনআকাংখার প্রতিফলন ঘটাতে হবে: মু. শাহজাহান

RAFIQ HYDER
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫
পঠিত :
জুলাই সনদে জনআকাংখার প্রতিফলন ঘটাতে হবে: মু. শাহজাহান
নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জনগণের দীর্ঘদিনের অধিকার ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদকে একটি কার্যকর রূপ দিতে হবে। এ সনদ যেন কেবল রাজনৈতিক দলগুলোর কাগজে চুক্তি না হয়ে, জনগণের  জনআকাংখার প্রতিচ্ছবি হয় তা নিশ্চিত করতে হবে।

শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের চট্টগ্রামে অবস্থানরত প্রবাসী জনগণকে নিয়ে আয়োজিত এক মতবিনিময় ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, এই দেশ ১৮ কোটি মানুষের দেশ। এই ১৮ কোটি মানুষের অধিকার, ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জনগণ দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হয়েছে। সময় এসেছে - ঐক্যবদ্ধভাবে এসব বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। তাই আগামী জাতীয় নির্বাচনে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কাকে বিজয় করে ইনসাফের ভিত্তিতে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানান। 

কুমিল্লা ৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট ড. মোবারক হোসাইন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মো: নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আমীর  অধ্যাপক আবদুল মতিন, অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আজহারী। অধ্যাপক আলমগীর সরকার প্রমুখ। 

এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলা সভাপতি মো: সানাউল্লাহ রাসেল, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, অধ্যাপক আবদুল আউয়াল, মাওলানা মিজানুর রহমান আতিকী, এডভোকেট সাইফুল আলম, অধ্যাপক রফিক ফয়েজী,  অধ্যাপক অহিদুর রহমান, মাওলানা মুহাম্মদ ইউনুস মিয়া, মাওলানা রেজাউল করিম, খোন্দকার মো: শাহজালাল, আবু কাউছার আরমান, ছাত্রনেতা আজাদ হোসাইন, মো: জামালী আলম ভূইয়া, হাফেজ মাহফুজুর রহমান, মাজহারুল ইসলাম। জাকির হোসাইন, শহিদুল ইসলাম প্রমুখ।

আরও ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবী, ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিরা।

সভাপতির বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে রাজনীতি করতে হবে বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর উন্নয়নে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি এবং আগামীতে জাতীয় সংসদে পৌঁছাতে পারলে এই অঞ্চলের উন্নয়নের জন্য সব কিছু বাজি রাখতে প্রস্তুত।

আলোচনা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।