দক্ষিণ পূর্ব

জুলাই সনদে রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: আদিলুর

RAFIQ HYDER
RAFIQ HYDER
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ০৪:২৮ দুপুর
পঠিত : ৩
জুলাই সনদে রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: আদিলুর
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক

শনিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটরিয়ামে আয়োজিত ‘গুম : ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানের লেখা ‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর’ বইয়ের প্রচ্ছদ উন্মোচন উপলক্ষে সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও প্রচ্ছদ প্রকাশন।

আদিলুর রহমান বলেন, জুলাই মাত্র ৩৬ দিনেই বাংলাদেশকে বদলে দিয়েছে। আমরা জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণার আলোকে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, শত শত শহীদের আত্মত্যাগ ও আহতদের সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। আজ বাংলাদেশ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও দমন-নিপীড়নের অন্ধকার থেকে বেরিয়ে এসেছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতের প্রচেষ্টা চলছে।

উপদেষ্টা জানান, অপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে এবং অন্যায়ের শিকার ব্যক্তিরা এখন ন্যায়বিচার পাচ্ছেন।

জুলাই ঘোষণার চেতনা নিয়ে আদিলুর রহমান বলেন, নতুন বাংলাদেশের দিকে এই রূপান্তর একটি চলমান সংগ্রাম। ফ্যাসিবাদ পরাজিত হলেও এটি মাঝে মাঝে ফিরে আসার চেষ্টা করে। তাই মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থেকে এই লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি দেশের সব নাগরিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্য বজায় রেখে গণতান্ত্রিক ও সংস্কারমুখী যাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম, ‘আয়নাঘর’ ভুক্তভোগী আবদুল্লাহ আমান আজমি এবং অন্যান্য ডাকসু নেতৃবৃন্দ।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।