দক্ষিণ পূর্ব

জুলাই স্মৃতি ক্রীড়া উৎসবের জার্সি উন্মোচন

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩ জুন ২০২৬
পঠিত :
জুলাই স্মৃতি ক্রীড়া উৎসবের জার্সি উন্মোচন

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ‘জুলাই স্মৃতি ক্রীড়া উৎসব’-এর জার্সি উন্মোচন করা হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে এ জার্সির মোড়ক উন্মোচন করেন।

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের উদ্যোগে এ ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে।

 

আয়োজকরা জানান, উৎসবে ফুটবল, ক্রিকেট, ভলিবল (পুরুষ ও মহিলা), কাবাডি, ব্যাডমিন্টন ও হ্যান্ডবলসহ মোট ছয়টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসব খেলায় অংশ নেবে ৫২টি দল।

 

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য বিপ্লব দে পার্থ, ক্রীড়া সংগঠক দিদারুল আলম চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর হারুন-অর-রশিদ, মোশাররফ হোসেন লিটন, আজম খান, শাহেদ বক্স, নুর জাহেদ বাবলু, মোহাম্মদ মহসিন, নাফিজ শাহসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।

 

আয়োজকরা জানান, আগামী ৮ জুন বিকেল ৫টায় জুলাই স্মৃতি ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।