দক্ষিণ পূর্ব

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬
পঠিত :
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

ছবি

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত রাত থেকে বৃষ্টির কারণে মুরাদপুর, ষোলকবহর, জামালখান, চকবাজার, আগ্রাবাদ, কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। এতে সকালে অফিসগামী মানুষ ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।


সোমবার (১৭ আগস্ট) পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ তিন ঘণ্টায়ই বৃষ্টিপাত হয়েছে ১০৯ মিলিমিটার।


তিনি বলেন, সাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে।


এদিকে, রাতভর বৃষ্টির পর সকালে নগরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। মুরাদপুর, ষোলকবহর, জামালখান, আগ্রাবাদ, কাতালগঞ্জসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। অফিস ও কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়া মানুষকে পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে।


বৃষ্টির পানি ঢুকে পড়েছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও। এতে মালামাল নষ্ট হয়ে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। রিয়াজউদ্দীন বাজারের কাপড় ব্যবসায়ী তাফসির বলেন, রাতে অল্প বৃষ্টি ও সাগরের পানিতে আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এতে মালামাল নষ্ট হয়ে গেছে।


বৃষ্টির কারণে নগরের বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। কোথাও কোথাও সৃষ্টি হয় যানজট। গণপরিবহনের জন্য অপেক্ষারত যাত্রীরাও দুর্ভোগে পড়েন। মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া বলেন, এই মুহূর্তে সমুদ্রবন্দরে স্থানীয় সতর্কতা সংকেত ৩ নম্বর এবং নৌবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিন চট্টগ্রামে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে।


বৃষ্টির কারণে নগরের বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। কোথাও কোথাও যানজটও সৃষ্টি হয়। গণপরিবহনের জন্য অপেক্ষারত যাত্রীদেরও দুর্ভোগে পড়তে হয়। মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া বলেন, এই মুহূর্তে সমুদ্রবন্দরে স্থানীয় সতর্কতা সংকেত ৩ নম্বর এবং নৌবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিন চট্টগ্রামে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে।
 

এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।