দক্ষিণ পূর্ব

টেকসই নগর গঠনে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে গোলটেবিল বৈঠকে সিডিএ চেয়ারম্যান

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬
পঠিত :
টেকসই নগর গঠনে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে গোলটেবিল বৈঠকে সিডিএ চেয়ারম্যান

সংগৃহীত

টেকসই ও জলবায়ু সহনশীল নগর গড়ে তুলতে আয়োজিত এক উচ্চপর্যায়ের কৌশলগত গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

 

বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং জাতিসংঘের প্রকল্প সেবা সংস্থা (UNOPS)-এর যৌথ উদ্যোগে ‘হাই-লেভেল স্ট্র্যাটেজিক রাউন্ডটেবিল অন সাসটেইনেবল বিল্ডিং লেবেলিং ফ্রেমওয়ার্ক’ শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে টেকসই ভবন নির্মাণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নিরাপদ ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এতে সরকারি বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।

 

সিডিএ সূত্র জানায়, এ বৈঠকে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের অংশগ্রহণ চট্টগ্রামের পরিকল্পিত ও টেকসই নগরায়ণের লক্ষ্যে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও নীতিগত দিকনির্দেশনা কাজে লাগাতে সহায়ক হবে। একই সঙ্গে জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব নগর উন্নয়নে সিডিএর চলমান উদ্যোগ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।