দক্ষিণ পূর্ব

টেক্সাসে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬
পঠিত : ১০
টেক্সাসে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

এএইচ-৬৪ অ্যাপাচি/প্রতীকী ছবি

 

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দুজন। বুধবারের এ দুর্ঘটনার পর সেখানে ছড়িয়ে পড়ে আগুন। সেই আগুন থেকে বাঁচাতে কয়েকটি বাড়ির বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে।

 

স্থানীয় শেরিফ কার্যালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন এ তথ্য।

 

ফোর্ট হুডের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল মার্কিন বাহিনীর এএইচ-৬৪ অ্যাপাচি। বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান নিশ্চিত করেছেন, নিহত হয়েছেন হেলিকপ্টারে থাকা দুজনই।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোলম্যান জানিয়েছেন, ফোর্ট হুডের অপরাধ তদন্ত বিভাগ দুর্ঘটনার তদন্ত করছে।

 

তিনি জানান, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় কোনো বাড়ি বা অন্য স্থাপনায় আঘাত করেনি। দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে কোলম্যান মন্তব্য করেন, ‘আপনি দেখলেই বুঝতে পারবেন, এটি একটি ভয়াবহ দুর্ঘটনা ছিল।’

 

ফোর্ট হুডের ভারপ্রাপ্ত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন বলেন, ‘আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রাথমিক উদ্ধার ও জরুরি কার্যক্রমে সহায়তা করা। আমরা নিহত সদস্যদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

 

দুর্ঘটনার পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার স্থান থেকে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে জরুরি সেবাদানকারী দল। আগুনের কারণে আশপাশের কয়েকটি বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের।

সূত্র: এপি

 

জেএফআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।