দক্ষিণ পূর্ব

টেলিযোগাযোগ খাতে অবদানের স্বীকৃতি: বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড পেল রবি

shakhawat sohan
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
টেলিযোগাযোগ খাতে অবদানের স্বীকৃতি: বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড পেল রবি
নিজস্ব প্রতিনিধি

টেলিযোগাযোগ খাতে ধারাবাহিক অগ্রগতি ও উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে ‘বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মানিত হয়েছে রবি আজিয়াটা পিএলসি।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ব্যুরো অব বিজনেস রিসার্চ (বিবিআর) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন “দ্য ফিউচার অব বিজনেস: ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি”–এ প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার প্রদান করা হয়।

চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেল বে ভিউতে অনুষ্ঠিত সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রবির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিনিয়র রিজিওনাল হেড (চট্টগ্রাম নর্থ) মো. ইফতেখারুল আলম।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতারসহ দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ ও করপোরেট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।