দক্ষিণ পূর্ব

টেস্ট র‌্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬
পঠিত : ২২
টেস্ট র‌্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ম্যাকাই টেস্ট দুই দিনে হারলেও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। ১-১’এ সিরিজ শেষ হওয়ার প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথমবার বাংলাদেশ উঠে এল র‌্যাংকিংয়ের ৬ নম্বরে।

 

সর্বশেষ র‍্যাংকিংয়ে ২৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১ হাজার ৮৭৮, রেটিং ৭৮। ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজটি শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্তরা। সিরিজ শেষে তাদের রেটিং পয়েন্ট ৭৮। বাংলাদেশ পেছনে ফেলেছে পাকিস্তান (৭৫) ও শ্রীলঙ্কাকে (৭৬)।

 

১২৬ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা ১১৯ রেটিং নিয়ে দুইয়ে। ১০৬ পয়েন্ট নিয়ে তিনে নিউজিল্যান্ড, ১০৪ পয়েন্ট নিয়ে চারে ভারত। চারে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৯৯।


বাংলাদেশ এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আছে চার নম্বরে। বাংলাদেশের পয়েন্টের শতকরা হার ৫৫.৫৬। ৫৩.৩৩ হার নিয়ে পাঁচে রয়েছে ভারত। শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে হারালে বাংলাদেশকে পেছনে ফেলবে তারা।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।