দক্ষিণ পূর্ব

বাকলিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে আবাসিক ভবনে আগুন

মনির ফয়সাল
মনির ফয়সাল
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ০৪:৫৭ দুপুর
পঠিত : ৩
বাকলিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে আবাসিক ভবনে আগুন
Degchibarictg

নিজস্ব প্রতিবেদক

নগরীর বাকলিয়া এক্সেস রোডের সৈয়দ শাহ রোডে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিষ্ফোরণে পাশের একটি ভবনের ৩ তলায় আগুন ধরে যায়। পরে আগুন ওপরের আরও ২ তলায় ছড়িয়ে পড়ে।

বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি দলের প্রচেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, এক্সেস রোড থেকে সৈয়দ শাহ রোডে প্রবেশ মুখে মাদ্রাসা বিল্ডিং এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই ভবনের উপর থেকে ময়লা ফেলা হতো।  আজ সেই ময়লা বিদ্যুৎ এর তার ও ট্রান্সফরমারের উপর পড়লে সেখান থেকে আগুনে সূত্রপাত হয় ৷

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান বলেন, ‘আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। বহুতল ভবনটির দুই থেকে চারতলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।