দক্ষিণ পূর্ব

ট্রাফিক বিভাগের তৎপরতায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

shakhawat sohan
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫
পঠিত :
ট্রাফিক বিভাগের তৎপরতায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 


চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বন্দর বিভাগের তৎপরতায় ১ হাজার ৯৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।


শনিবার (১৬ আগষ্ট) বিকাল সাড়ে ৩টার দিকে ট্রাফিক বন্দর বিভাগের টিআই (কর্ণফুলী) আবু সাঈদ বাকারের নেতৃত্বে ট্রাফিক সার্জেন্ট আরিফ ও কর্ণফুলী থানার এসআই তানভীর সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর সহযোগিতায় শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাইয়ের সময় আরোহীদের তল্লাশি করা হলে তাদের হাতে থাকা রেইনকোর্টের ভেতর থেকে সাদা স্কচটেপে মোড়ানো ১ হাজার ৯৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন— মো. মুসা (৩০) ও ইমাম হোসেন (৩৪)।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।