দক্ষিণ পূর্ব

ট্রেনের ধাক্কায় গুরুতর আহত যুবক

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
ট্রেনের ধাক্কায় গুরুতর আহত যুবক

ট্টেন ছবি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ট্রেনের ধাক্কায় মো. কাজেম আলী খান (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার এর উদ্দেশ্যে যাচ্ছিল।

আহত কাজেম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খান সাহেব হুজুরের বাড়ির মাওলানা আহমুদুল হক খান নক্সবন্দীর ছেলে। স্থানীয়দের মতে, তিনি মানসিক ভারসাম্যহীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কাজেম রেললাইন ধরে হাঁটার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রিয়তা দাশ জানান, আহত যুবকের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তার কান ও নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।