দক্ষিণ পূর্ব

পা ঝুলিয়ে ট্রেনের দরজায় বসে ছিলেন যুবক, হঠাৎ থেতলে যায়

mainulislam
প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
পা ঝুলিয়ে ট্রেনের দরজায় বসে ছিলেন যুবক, হঠাৎ থেতলে যায়
নিজস্ব প্রতিবেদক:

দোহাজারী স্টেশনে পা থেঁতলে গিয়ে এক যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন।  মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৭টার দিকে দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌঁছে সৈকত এক্সপ্রেস। এসময় এক যাত্রী পা ঝুলিয়ে ট্রেনের দরজায় বসেছিলেন।

ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে ঢুকলে তার পা প্লাটফর্মের সঙ্গে ঘষা লেগে থেঁতলে যায়। তবে তাঁর পা বিচ্ছিন্ন হয়নি। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ায় পরিচয় পাওয়া যায়নি।

এম

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।