দক্ষিণ পূর্ব

ডাকসু নির্বাচনে ‘ইনক্লুসিভ’ প্যানেল ঘোষণা করল ছাত্রশিবির

shakhawat sohan
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫
পঠিত :
ডাকসু নির্বাচনে ‘ইনক্লুসিভ’ প্যানেল ঘোষণা করল ছাত্রশিবির
নিজস্ব প্রতিবেদক 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ‘ইনক্লুসিভ’ বা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়নপত্র উত্তোলনের পর ঢাবি শাখা শিবিরের সভাপতি এসএম ফরহাদ এ প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে শিবিরের বাইরে চাকমা শিক্ষার্থী, প্রতিবন্ধী, জুলাইয়ে আহত শিক্ষার্থী, ‘আপ বাংলাদেশ’, ‘ইনকিলাব মঞ্চ’সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে নারী শিক্ষার্থীরাও স্থান পেয়েছেন, যারা অতীতে নানা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ভিপি পদে লড়বেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম, জিএস পদে শাখা সভাপতি এসএম ফরহাদ এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ‘ইনকিলাব মঞ্চ’ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন জুলাইয়ে এক চোখ হারানো শিক্ষার্থী খান জসীম।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আছেন নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শরিফুল ইসলাম মুয়াজ।

এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাখাওয়াত জাকারিয়া। ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে।

এসএস 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।