দক্ষিণ পূর্ব

ডা. বেলায়েত হোসেন ঢালী ড্যাবের যুগ্ম-মহাসচিব নির্বাচিত

RAFIQ HYDER
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫
পঠিত :
ডা. বেলায়েত হোসেন ঢালী ড্যাবের যুগ্ম-মহাসচিব নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক 
বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ও পেশাজীবী নেতা ডা. বেলায়েত হোসেন ঢালী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডা. ঢালী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব।
এছাড়া তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সদস্য, মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের গভর্নিং বডির সদস্য।

ডা. বেলায়েত হোসেন ঢালী সালেহা মান্নান ঢালী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক।তিনি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের স্বাস্থ্যসেবা ও মেডিকেল টিম প্রধান। ডা. ঢালী বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর সদ্য সাবেক সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।