দক্ষিণ পূর্ব

ডিজেল ও অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ ভিড়বে আজ

মনির ফয়সাল
মনির ফয়সাল
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ০২:১৬ দুপুর
পঠিত : ৫
ডিজেল ও অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ ভিড়বে আজ

ছবি: সংগৃহীত

Degchibarictg

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের বড় চালান নিয়ে আজ শুক্রবার চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এসব জাহাজে ১ লাখ ৯ হাজার টন ডিজেল ও ২৭ হাজার টন অকটেন রয়েছে।

 

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, দিনের বিভিন্ন সময়ে তিনটি জাহাজ ডিজেল এবং একটি জাহাজ অকটেন নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। দেশে বর্তমানে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় ১২ হাজার ৫০০ টন এবং অকটেনের চাহিদা প্রায় ১ হাজার ২০০ টন। সেই হিসাবে নতুন এই চালানে কয়েক দিনের জ্বালানি চাহিদা পূরণ সম্ভব হবে।

 

চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ জানায়, এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু —এই তিনটি ট্যাংকার আজ বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছেছে। আর এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার রবিবার পৌঁছানোর কথা রয়েছে।

 

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডিজেলের মজুত ছিলো এক লাখ ৫৫ হাজার টন। নতুন ৪টি ট্যাংকারের ডিজেল খালাস হলে মজুত বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৯৬ হাজার টনে। এতে মোট মজুত দিয়ে প্রায় একমাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

 

চারটি ট্যাংকারের স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী তিন দিনের মধ্যেই সব কটা ট্যাংকার বন্দরে পৌঁছাবে।

 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।