দক্ষিণ পূর্ব

ড. শিপক কৃষ্ণ দেব চারিয়া উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি

sathi
প্রকাশ : ১ অক্টোবর ২০২৫
পঠিত :
ড. শিপক কৃষ্ণ দেব চারিয়া উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি
হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীর চারিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেব নাথ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে পাঠানো চিঠিতে ড. শিপক দেবকে এই দায়িত্ব দেয়া হয়।
 
চিঠিতে বলা হয়,চারিয়া উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।এই উদ্যোগের অংশ হিসেবে শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত প্রবিধানমালা-২০২৪ এর সংশোধিত প্রবিধান ৬৪ অনুসারে এডহক কমিটি গঠন করা হয় 

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, নতুন সভাপতি নিয়োগের মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম গতিশীল হবে। আর নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে যাবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।