দক্ষিণ পূর্ব

ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

মনির ফয়সাল
মনির ফয়সাল
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯ সকাল
পঠিত : ৪
ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
Degchibarictg

দক্ষিণপূর্ব ডেস্ক


ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারতীয় হাইকমিশন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।


আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ যেসব আবেদনকারীর ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সবাইকে পরবর্তী সময়ে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।


বিজ্ঞপ্তিতে আইভ্যাক বন্ধের কারণ হিসেবে চলমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। তবে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো হয়নি।


উল্লেখ্য, এর আগে গত সোমবার বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকার মার্কিন দূতাবাস। সম্ভাব্য রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের আশঙ্কায় মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এর দুই দিনের মাথায় নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আইভ্যাক বন্ধের ঘোষণা এলো।


এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।