দক্ষিণ পূর্ব

ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা, নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান

shakhawat sohan
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা, নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান
দক্ষিণপূর্ব ডেস্ক
 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা প্রস্তুতি পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, রাষ্ট্র সবার প্রতি সমান আচরণ করবে, কোনো বৈষম্য নয়।

তিনি বলেন, ‘যত ধর্মীয় পার্থক্য, মতের ভিন্নতা বা আর্থিক অবস্থার পার্থক্য থাকুক না কেন, রাষ্ট্রের কাছে সবাই সমান নাগরিক। নাগরিকের অধিকার সংবিধানেই লিপিবদ্ধ, কাউকে সামান্যতম বঞ্চিত করারও অধিকার সরকারের নেই।’

নাগরিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে ইউনূস আরও বলেন, ‘আমরা চাই না নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে থেকে ধর্ম পালন করতে। আমরা চাই নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে। নতুন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো সবার নাগরিক অধিকার নিশ্চিত করা।’

ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম হয়তো এবার আমাকে এই আনন্দ থেকে বঞ্চিত করা হবে। কিন্তু আমি নাছোড়বান্দা, আমি বলেছি যাবই। পূজার আনন্দ থেকে আমি দূরে থাকতে চাইনি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দে প্রমুখ।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।