দক্ষিণ পূর্ব

ঢামেক বন্ধ অনির্দিষ্টকালের জন্য: দাবির মুখে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

sathi
sathi
প্রকাশ : ২১ জুন ২০২৫ ০৯:৩৪ রাত
পঠিত : ৫
ঢামেক বন্ধ অনির্দিষ্টকালের জন্য: দাবির মুখে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
Degchibarictg

দক্ষিণপূর্ব ডেস্ক 

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এমবিবিএস কোর্সের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। 

শনিবার (২১ জুন) কলেজের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রোববার (২২ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শিক্ষার্থীদের দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজের অ্যাকাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থার বিষয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কিছু পদক্ষেপ নেওয়া হলেও দৃশ্যমান অগ্রগতির ঘাটতির কারণে শিক্ষার্থীরা অনড় অবস্থানে রয়েছেন।

বিশেষ করে পরিত্যক্ত ঘোষণা করা সত্ত্বেও ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসের ঝুঁকিপূর্ণ চতুর্থ তলা খালি না হওয়া এবং নতুন ব্যাচ কে-৮২ এর অরিয়েন্টেশন বয়কটকে কর্তৃপক্ষ “কালো অধ্যায়” হিসেবে উল্লেখ করেছে।

তবে পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী এবং বিদেশি শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবেন। কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, শিক্ষার্থীদের সহযোগিতায় দ্রুত সংকট সমাধান সম্ভব হবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।