দক্ষিণ পূর্ব

তফসিল ঘোষণা, ১২ অক্টোবর চাকসু নির্বাচন

shakhawat sohan
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫
পঠিত :
তফসিল ঘোষণা, ১২ অক্টোবর চাকসু নির্বাচন
চবি প্রতিনিধি

দীর্ঘ ৩৫ বছরের খরা কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ৩টায় সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে চাকসু নির্বাচনের তফশিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।


ঘোষিত তফসিল এক নজরে

  • ১ সেপ্টেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ

  • ৪ সেপ্টেম্বর: খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ

  • ১১ সেপ্টেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

  • ১৪ সেপ্টেম্বর: মনোনয়ন পত্র বিতরণ শুরু

  • ১৭ সেপ্টেম্বর: মনোনয়ন জমাদানের শেষ সময়

  • ১৮–২০ সেপ্টেম্বর: যাচাই-বাছাই

  • ২১ সেপ্টেম্বর: প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ

  • ২৩ সেপ্টেম্বর: মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ

  • ২৪ সেপ্টেম্বর: প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি

  • ২৫ সেপ্টেম্বর: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

  • ১২ অক্টোবর: ভোটগ্রহণ


এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ১৯৭৩ সালের আইনে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষার্থী হিসেবে বিবেচিত। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর মতো চবিতেও তারা ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন।

দীর্ঘ বিরতির পর ভোট

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় চাকসুর নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয়। নতুন গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটির পদ ১৮ থেকে বাড়িয়ে ২৮ করা হয়েছে। তবে নির্বাহী সদস্যের সংখ্যা কমিয়ে আনা হয়েছে ১০ থেকে ৫-এ। প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে ৩০ বছর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। যদিও প্রতি শিক্ষাবর্ষে নির্বাচন হওয়ার বিধান ছিল, বাস্তবে এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

দীর্ঘ বিরতির পর আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।