নিজস্ব প্রতিবেদক
বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এবং অঙ্গসংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে চট্টগ্রামে চলছে তারুণ্যের সমাবেশ। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন।এরমধ্যে সমাবেশে জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল খানও হাজির হয়েছেন।
আজ শনিবার বিকাল সাড়ে চারটায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে এই সমাবেশ শুরু হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এরমধ্যে বিকেল ৫টা ১৫ মিনিটে তামিম ইকবালও মঞ্চে উঠেন।
এ সময় পলোগ্রাউন্ডে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী তামিম ইকবালকে স্বাগত জানান।এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে উষ্ণ সংবর্ধনা জানান।তামিম হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।
এদিকে বিকেলে সরেজমিনে দেখা যায়,মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন ছাত্র-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কেউ হেঁটে, কেউ বাসে আর কেউ ট্রাকে করে আসছেন। কেউ আবার ঢাক-ঢোলের তালে তালে। তাদের অনেকে সরাসরি পলোগ্রাউন্ডের দিকে চলে গেলেও কিছু টাইগারপাস মোড়ে জড়ো হচ্ছেন। বড় আকারের মিছিল নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা টাইগারপাসে এক হচ্ছেন বলে জানান নেতাকর্মীরা।
মূলত মহাসমাবেশটি তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বলা হলেও তাতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় দলটির নেতা-কর্মী-সমর্থকদের যোগ দিতে দেখা গেছে।
নাই।’
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেন, ‘তরুণদের সামনে রেখে আমাদের মূল লক্ষ্য এক কোটি তরুণ ভোটারকে উদ্বুদ্ধ করা। একইসঙ্গে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বিনিয়োগ ও শিল্পায়নে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাও আমাদের উদ্দেশ্য।’
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।