দক্ষিণ পূর্ব

তারেক রহমানকে নিয়ে কথা বললে আমরাও বসে থাকবো না : সরোয়ার আলমগীর

মনির ফয়সাল
প্রকাশ : ১৫ জানুয়ারী ২০২৬
পঠিত :
তারেক রহমানকে নিয়ে কথা বললে আমরাও বসে থাকবো না : সরোয়ার আলমগীর
দক্ষিণপূর্ব ডেস্ক

ফটিকছড়িতে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর বলেছেন,"একটি দলকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাদের থেকে মন্ত্রী করেছিলেন বেগম খালেদা জিয়া। অথচ তারাই আজ তারেক রহমানকে নিয়ে নানান মন্তব্য করেন। তাদেরকে সাবধান করে দিতে চাই, তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলে আমরাও বসে থাকবো না।"

বৃহস্পতিবার ফটিকছড়ির বিবিরহাটে উপজেলা ও পৌরসভা বিএনপি কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় নেতাকর্মীর ছাত্রদলে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মো. আদনান, মো. মারুফ, মো. মাসুদ, মো. জিয়া উদ্দিন, মো. রিয়াদ, মো. সামীর সিদ্দিকী ছাত্রদলে যোগ দেন।

অনুষ্ঠানে সরোয়ার আলমগীর বলেন, "একটি দল বলেছিলো নির্বাচন হতে দেবে না। তারা বলেছিলো তারেক জিয়া দেশে আসবে না। অথচ আজ জনতার নেতা তারেক জিয়া জনতার মাঝে ফিরে এসেছেন। আগামীতেও জনতার জন্য, দেশের জন্য তিনি কাজ করবেন। তাই তারেক রহমান তাদের কাছে এক আতঙ্কের নাম।"

সরোয়ার আলমগীর বলেন, "ফটিকছড়িতে বিস্তীর্ণ ভূমি রয়েছে। আছে ১৮ টি চা বাগান। মেধাবী ছাত্রসমাজ রয়েছে। তাই এখানে শিল্পকারখানা গড়ে তোলার সুযোগ রয়েছে। আমি বেপজা ও বেজাকে বলবো এখানে শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য। যেখানে আধুনিক কারখানা শিক্ষিত মেধাবীরা কাজের সুযোগ পাবেন।"

ছাত্রদলে যোগদানকৃত ছয় ছাত্রনেতাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছে ছাত্রসমাজ। যেখানে রাজনীতিবীদরা ভুল করেছে সেখানেই ছাত্রসমাজ এগিয়ে এসে দেশকে সঠিক পথ দেখিয়েছে। তাই আগামীর ছাত্রসমাজ মেধা ও সৃজনশীলতা দিয়ে দেশকে এগিয়ে নেবে। মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনাকে ধারণ করে সবার আগে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।"

অনুষ্ঠানে ফটিকছড়ির ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ফুল দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ নেতাকে ছাত্রদলে বরণ করে নেয়া হয়।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।