দক্ষিণ পূর্ব

তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেবে সরকার

মনির ফয়সাল
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫
পঠিত :
তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেবে সরকার
দক্ষিণপূর্ব ডেস্ক

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারবে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম ট্রাভেল পাস দেই একবার দেশে আসার জন্য। এটা দিতে একদিন লাগে।’

তিনি বলেন, ‘কাজেই তিনি (তারেক রহমান) যদি আজকে বলেন যে উনি আসবেন, তাহলে আগামীকাল এটা দিতে পারব। পরশু চলে সতে পারবেন।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটার নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ দেশে আসতে চাইলে আমরা এটা দেই।’

তিনি আরও বলেন, ‘আমি বলতে পারি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই। তিনি আসতে পারেন।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ বলেন, ‘আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না—এটা অস্বাভাবিক। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে?’

এর আগে, শনিবার (২৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে লেখেন, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ নেই। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।