ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীর বলেছেন, তারেক রহমান দেশে ফিরলেই ভোট নিয়ে সব ধরনের ষড়যন্ত্রের অবসান ঘটবে। তখন নির্বাচন হবে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ফটিকছড়ি উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, নির্বাচনে যত বেশি প্রার্থী অংশ নেবেন, ততই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। নিজের বিষয়ে উল্লেখ করে সরোয়ার আলমগীর বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমানকে স্বাগত জানাতে আজ (বুধবার) ফটিকছড়ি থেকে হাজারো বিএনপি নেতাকর্মী গাড়িবহর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, মনসুর আলম চৌধুরী, নাজিম উদ্দিন বাচ্চু, নুর উদ্দিন খান, মোহাম্মদ হান্নান চৌধুরী, শফিউল আজম, আহমদ রশিদ চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহের ইকবাল লাভলু, পৌর যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক সাইফুল হাইদার রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আজগর/এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।