নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশের রাজনীতির আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে তারেক রহমান “নতুন ধারার রাজনীতির” বার্তা দিয়েছেন। সেখানে তিনি দেশপ্রেম ও জনগণের কল্যাণকেই প্রাধান্য দিয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা ১৮নং পূর্ব বাকলিয়া ওয়াডের্র বজ্রঘোনা শাহী জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া আদায়পূর্বক কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত ‘দোয়া মাহফিলে’ আবু সুফিয়ান এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেছেন, তারেক রহমানের আগমনে মানুষের মাঝে সস্তির সুবাতাস বইছে এবং নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন যাবৎ জনমনে অনিশ্চয়তা-ভয়-উদ্বেগ ও উৎকন্ঠার যে কালো মেঘ জমেছিল, তা নিমিষেই কেটে গেছে। তাদের প্রত্যাশা- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার যে সুদীর্ঘ সংগ্রাম চলছে, তার দ্রুত অবসান ঘটবে। তারেক রহমানের মেধা, দূরদর্শিতা এবং আধুনিক চিন্তাধারা দেশ এক সমৃদ্ধ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, পাহাড় ও সমতলে বাংলাদেশের ভূখন্ডে বসবাসরত জাতি-ধর্ম-বর্ণ সকল শ্রেণীপেশার মানুষের জন্য তারেক রহমান একটি “নিরাপদ বাংলাদেশ” গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর সে স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। জনগণের আকাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান এর যে “পরিকল্পনা” তা বাস্তবে রুপ দিতে হলে আমাদেরকে তাঁর মতে ও পথে চলতে হবে। আমাদের প্রিয় নেতা সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আশায় মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মাতৃতুল্য প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়া ও প্রিয়নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। দেশবাসীর কাছে দোয়া চাই, আগামীতে যেন প্রিয় মাতৃভূমিকে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বিশ্বনবীর ন্যায়পরায়ণতার আলোকে পরিচালিত করতে পারি।
দোয়া মাহফিলে শরীক হন প্রবীণ রাজনীতিবীদ আবুল কাশেম সও., চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাজী আবু তৈয়ব, মো. নাজের, শাহজাহান সিরাজ, আব্দুল্লাহ আল ছগীর, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহবায়ক মহিউদ্দিন, মুুজিবুর রহমান, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. আজগর, মো. আলমগীর, নকীব উদ্দিন ভূইয়া, মো. হারুন, মঞ্জুর আলম, আব্দুল কাদের, সাইফুল আলম নিরব, কবি আল সিরাজী, মো. হারুন সও. প্রমুখ।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।