দক্ষিণ পূর্ব

তিন ঘণ্টা দেরিতে ট্রেন ছাড়ায় চট্টগ্রাম স্টেশনে ভাঙচুর

saiful
saiful
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ০৮:০৩ সকাল
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ২৩
তিন ঘণ্টা দেরিতে ট্রেন ছাড়ায় চট্টগ্রাম স্টেশনে ভাঙচুর
Degchibarictg

চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছাড়তে তিন ঘণ্টা দেরি হওয়ায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কয়েকটি কক্ষে ভাঙচুর করেছেন যাত্রীরা। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, পাহাড়িকা এক্সপ্রেসের চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ট্রেন না ছাড়ায় যাত্রীরা স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে বিষয়টি জানান। তবে কোনো সমাধান না পেয়ে তাঁরা ট্রেন থেকে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত কয়েকজন যাত্রী স্টেশনের কয়েকটি কক্ষে ভাঙচুর করেন।

যাত্রীদের অভিযোগ, পাহাড়িকা এক্সপ্রেসের জন্য নির্ধারিত ইঞ্জিন অন্য একটি ট্রেনে ব্যবহার করায় নির্ধারিত সময়ে ট্রেনটি ছেড়ে যেতে পারেনি।

পরে প্রায় তিন ঘণ্টা দেরিতে বেলা ১১টার দিকে সিলেটের উদ্দেশে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যায় পাহাড়িকা এক্সপ্রেস।

এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।